1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় মৃত ক্রেতার পরিবারকে ওয়ালটন’র আর্থিক সুুবিধা প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে
লামায় মৃত ক্রেতার পরিবারকে ওয়ালটন’র আর্থিক সুুবিধা তুলে দেন কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক | 
বান্দরবান জেলার লামা উপজেলায় ক্রেতা সুরক্ষার আওতায় মৃত ক্রেতা পরিবারকে ওয়ালটন প্লাজার আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়েছে। স্কুটি ক্রেতা মোহাম্মদ ইদ্রিছ আহমেদ’র নমিনী চন্দ্রবান বেগম’র হাতে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ আর্থিক সুবিধা তুলে দেওয়া হয়। ওয়ালটন প্লাজার ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোমিনুল হক এ সুবিধা তুলে দেন। চন্দ্রবান বেগম মৃত মোহাম্মদ ইদ্রিছ আহমদের স্ত্রী।

ওয়ালটন প্লাজার লামা শাখার আয়োজনে সুবিধা হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আহবায়ক মো. দেলোয়ার হোসেন রফিক, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল করিম আরমান, সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পদাক মো. আবুল হাসেম ও অর্থ সম্পাদক বিপ্লব দাশ, সাংবাদিক খগেশপ্রতি চন্দ্র খোকন ও হাসান, ওয়ালটন প্লাজার রিজিওনাল সেলস ম্যানেজার সৌরভ হোসেন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার ওসমান গনি ও লামা শাখার ব্যবস্থাপক নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৪ জুন মোহাম্মদ ইদ্রিছ আহমেদ ওয়ালটন প্লাজার লামা শাখা থেকে কিস্তিতে একটি স্কুটি কিনেন। দুই কিস্ত্রি দেওয়ার পর গত ৩১ আগস্ট ক্রেতা মোহাম্মদ ইদ্রিছ আহমেদ মারা যান বলে জানান, শাখা ব্যবস্থাপক নুর মোহাম্মদ। তিনি বলেন, বিশে^র মধ্যে একমাত্র ওয়ালটন প্লাজা থেকে ৫০ হাজার থেকে শুরু করে এর বেশি দামের পন্য কিনে যদি কোন ক্রেতা মারা যান, তাহলে কোম্পানীর পক্ষ থেকে মৃত ক্রেতা পরিবারকে আর্থিক সুরক্ষা সুবিধা দিয়ে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট