নিজস্ব প্রতিবেদক |
বান্দরবান জেলার লামা পৌরসভার নয়াপাড়া এলাকায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে নয়াপাড়া সমাজ’’র উদ্যোগে বটতলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, যুবসমাজকে মাদক ও জুয়ার আসক্তি থেকে দূরে রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এতে থানা পুলিশের উপ-পরিদর্শক সালাউদ্দিন মাদক, জুয়া, অনলাইন জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, যুবসমাজকে এসব থেকে দূরে রাখতে পরিবার, সমাজের প্রবীণ ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় পাড়া সর্দার নুরুল হুদা চৌধুরী, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুল্লাহ, সমাজসেবক শফিকুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার প্রবীণ মুরব্বি, সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় এলাকার প্রবীণ মুরব্বি ও জনপ্রতিনিধিরা নয়াপাড়াকে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত