লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলায় সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া প্রধান অতিথি ছিলেন।
এতে গজালিয়া ইউনিযন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যচিং মার্মা, গজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উসাচিং মার্মা ও সমাজ সেবক সাইফুল ইসলাম।
খেলায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন নেতা প্রণয় ত্রিপুরা।
এছাড়া উক্ত খেলায় বিশিষ্ট সমাজ সেবক ও গণ্য মান্য ব্যক্তিনবর্গ উপস্থিত ছিলেন।