1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

আলীকদমে বিষপানে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

আলীকদম প্রতিনিধি।

পারিবারিক কলহের জেরে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বিষপান করে আরাফাত মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১নং আলীকদম ইউনিয়নের পেঠান সর্দার পাড়ায় নিজ বসতঘরে বিষপান করেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দায়িত্বরত চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত (২৩ সেপ্টেম্বর)  ১টার দিকে তিনি মারা যান। আরাফাত মিয়া পেঠান সর্দার পাড়ার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে তিনি বিষপান করেন। আরাফাতের দুই স্ত্রী রয়েছে বলেও জানিয়েছেন স্বজনরা। তবে পারিবারিক বিরোধের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে বিষপানের পর আরাফাত পানবাজার এলাকায় চলে আসেন। সেখানে তিনি ইউসুফ আলীর হোটেলে গিয়ে স্বাভাবিকভাবে ভাত খান। ভাত খেয়ে হোটেল থেকে বের হওয়ার পর পানবাজার-কলারঝিরি মোড়ের একটি ছাউনির নিচে দাঁড়িয়ে থাকেন।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিউল আলম বলেন, রোগীর শরীরে প্যারাকোয়াট বিষের প্রতিক্রিয়া বেশি ছিল। এ কারণে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আরাফাতের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক কলহের প্রকৃত কারণ এবং ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হবে কি না, তা এখনও জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট