
মো. নুরুল করিম আরমান |
পার্বত্য ভিক্ষু পরিষদ’র বান্দরবান জেলার লামা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছাস্থ জীনামেজু অনাথ আশ্রম মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়। পার্বত্য ভিক্ষু পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি ভদন্ত: উ পাইঞা নাইন্দা মহাথের সভায় প্রধান অতিথি ছিলেন।
পার্বত্য ভিক্ষু পরিষদের লামা উপজেলা শাখার সভাপতি ভদন্ত: জয় বংশ মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য ভিক্ষু পরিষদের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ভদন্ত: উ তেজ প্রিয় মহাথের, উপজেলা ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক উ পাইঞা ধজা মহাথের, কেন্দ্রীয় কমিটির সদস্য সুবর্ণালংকা মহাথের, উ কেতু মহাথের ও সাংস্কৃতিক সম্পাদক উ নন্দ মালা মহাথের বিশেষ অতিথি ছিলেন।
সভা শেষে পার্বত্য ভিক্ষু পরিষদ সদস্যদের আইডি কার্ড তুলে দেন প্রধান অতিথি ভদন্ত: উ পাইঞা নাইন্দা মহাথের।