নিজাস্ব প্রতিবেদক।
বান্দরবান জেলার লামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাহিদ নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন সদর বাজার পাড়ার পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নাহিদ রুপসী বাজার পাড়ার বাসিন্দা মোহাম্মদ সুমন ও নুর বান’রু ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে শিশু নাহিদ বাড়ির পাশের মাদ্রাসা পুকুরে গোসল করতে নামেন। এ সময় পুকুরের পানিতে ডুবে যান নাহিদ। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে নাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখাানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাহিদকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক। প্রাথমিক সুরতহাল শেষে মৃত নাহিদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হযেছে।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত