1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

হেব্রোণ খ্রীষ্টিয়ান স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে
হেব্রোণ খ্রীষ্টিয়ান স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়নদের হাতে পুরস্কারের ট্রফি তুলে দিচ্ছেন অতিথিরা।

মো. নুরুল করিম আরমান | 
ব্যাপক উৎসবমুখর পরিবেশে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের হেব্রোণ খ্রীষ্টিয়ান স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট’২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে হেব্রোণ খ্রীষ্টিয়ান স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলায় বালক বিভাগে চ্যম্পিয়ন হয় কর্ণফুলী দল আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় মেঘনা দল।

এ উপলক্ষে খেলা শেষে হেব্রোণ খ্রীষ্টিয়ান স্কুলের প্রধান শিক্ষিকা স্মীতা ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্টিত আলোচনায বিটিআরসি’র সভাপতি মতাজন ত্রিপুরা, বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন, উপদেষ্টা মো. নুরুল আবছার, শহীদ আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল মোস্তফা, লামা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চৌধুরী মো. সুজন, বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুল হক, বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুর রহমান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুভাষ ত্রিপুরা অতিথি ছিলেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন অতিথিরা। এ সময় আলোচনায় বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট