1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় পাহাড় কেটে পরিবেশের ক্ষতিসাধন, থানায় পাঁচ ইটভাটা মালিককের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে
লামায় পাহাড় কেটে গড়ে ওঠা ইটভাটার একাংশ।

মো. নুরুল করিম আরমান | 
বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে ওঠা পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে অবশেষে থানায় নিয়মিত মামলা রুজু করেছে পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে ইটভাটা পরিচালনা, পাহাড় কর্তনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুর উদ্দিন বাদী হয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে এ মামলা করেন। মামলা নং- ১১, ১২, ১৩, ১৪ ও ১৫. তারিখ- ১৪/০৯/২০২৬ইং)।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন- উপজেলার ফাইতং ইউনিয়নের ইউ.বি.এন ব্রিকস’র মালিক মুজিবুল কবির চৌধুরী গং, মেসার্স এন.আর.বি’র মালিক দীপন দত্ত গং, ওয়াই.এস.বি ব্রিকস্’র মালিক মহিউদ্দিন গং, ফোর.বি.এম ব্রিকস’র মালিক মাষ্টার মো. খাইর উদ্দিন ও বি.এম.ডব্লিউ ব্রিকস’র মালিক নূরুল আমিন গং। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ) ও ১২ ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৪ ও ৮(৩) (গ) ধারা লংঘন করায় এ মামলা দায়ের করা হয়।
জানা গেছে, লামা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্নস্থানে অবৈধভাবে গড়ে উঠে ৩৯টি ইটভাটা। এর মধ্যে পৌরসভা এলাকায় ১টি, গজালিয়া ইউনিয়নে ১টি, ফাঁসিয়াখালী ইউনিয়নে ৩টি, সরই ইউনিয়নে ১টি ও ফাইতং ইউনিয়নে ৩৩টি রয়েছে। এসব ভাটায় ইট তৈরির জন্য কাঁচামাল হলো পাহাড়ের মাটি। ভাটার মালিকরা পাশ^বর্তী পাহাড় কেটে কাঁচামালের যোগান দিয়ে আসছে বছরের পর বছর। এতে গত কয়েক বছরে শতাধিক পাহাড় নিশ্চিহ্ন হয়ে বিবর্ণ হয়ে পড়ে প্রাকৃতিক পরিবেশ। স্থানীয় প্রশাসন পাহাড় কাটা রোধে নিয়মিত অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ইটভাটা ধ্বংস করার পাশাপাশি বিভিন্ন সময় কয়েক কোটি টাকা জরিমানা, ইটভাটা মালিককে কারাদন্ড ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করলেও বন্ধ হচ্ছেনা ভাটার জন্য পাহাড় কেটে মাটি যোগান।
তবে এ বিষযে অভিযুক্ত ওযাই.এস.বি ব্রিকস’র মালিক মহি উদ্দিন জানান, উপজেলায় ৩৯টির মত ইটভাটা রয়েছে। অথচ পরিবেশ অধিদপ্তর শুধুামাত্র ৫টির বিরুদ্ধে মামলা করেছে। তাহলে কি পরিবেশ অধিদপ্তরের সঙ্গে অন্য ইটভাটাগুরোর সখ্যতা রয়েছে ?
পাহাড় কর্তনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধনের অভিযোগে প্রথম ধাপে পাঁচ ইট ভাটা মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বান্দরবান পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন, পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট