লামা প্রতিনিধি |
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে আলেম-ওলামাদের কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নির্মম নির্যাতন চালানো হয়েছিল। পুলিশ বাহিনীর কাজ জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষা করা। কিন্তু বিগত সরকার তাদের দলীয় স্বার্থে ব্যবহার করে ‘লীগ বাহিনী’তে পরিণত করেছিল, যা আজ দেশের মানুষের কাছে স্পষ্ট। তাই সরকারকে হুশিয়ারি করে বলতে চাই, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এমন পথে পা বাড়িয়ে আরেকটি শেখ হাসিনা তৈরি না হন।
বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) বিকালে লামা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিস’র বান্দরবান দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এক মা দুই সন্তান জন্ম দিলেন, এর মধ্যে এক সন্তান বৈধ হলে আরেকজন কিভাবে অবৈধ হয়। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে গণভোট ৭০ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হলেও বর্তমান সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা শুরু করেছেন। তালবাহানা না করে দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করুন।
তিনি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে তেল, বিদ্যুৎ ও সার সংকট চরম আকার ধারণ করেছে। অথচ সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা সংসদে বসে বুক উঁচিয়ে বলেন, দেশে কোনো ঘাটতি নেই। বাস্তবে মাঠপর্যায়ে কৃষকরা সার পাচ্ছেন না, দেশে বিদ্যুৎ ও গ্যাস নেই। ফলে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।
বান্দরবান দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। দলের কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সেক্রেটারি ডা. মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ নোমান। এছাড়াও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ স্থানীয় উলামায়ে কেরাম সমাবেশে অংশ গ্রহণ করেন।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত