
মো. নুরুল করিম আরমান |
নানা আয়োজনে বান্দরবান জেলার লামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (ব্এিনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেস্টেম্বর) বিকাল ৫টার দিকে দলের উপজেলা, পৌর শাখা ও সহযোগি সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুর রব।
বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় উপজেলা বিএনপি’র সাবকে সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম খান ও যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম, পৌর বিএনপি’র যুগ্ন-আহবায়ক বশির উদ্দিন, ইউচুফ আলী ও আবুল হোসেন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। ্এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সরই ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হালিম, রুপসীপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাত্তার গাজী, লামা সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জহির আহমদ, গজালিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সমশের গাজী, ফাইতং ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মিজবাউল হক। আলোচনা শেষে কেক কেটে নেতাকর্মীদের মুখে তুলে দেন প্রধান অতিথি আব্দুর রব।
আলোচনায় বক্তারা বলেন, বিএনপি গণমানুষের একটি গ্রহনযোগ্য রাজনৈতিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি জনগণের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় আগামীর বাংলাদেশ একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির যাত্রা শুরু হয়। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রতিষ্ঠার পর চার দশকের বেশি সময়ে নানা চড়াই-উতরাই পেরিয়ে দলটি এখন তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনা করছে।