লামা প্রতিনিধি |
নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় বান্দরবান জেলার লামা উপজেলার সকল প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বান্দরবান জেলার আহবায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি’র বান্দরবান জেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক মো. আমির হোসেন, থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ^াস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ সোলায়মান, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, সরকারি মাতামহুরী কলেজ শিক্ষক শামসুল আলম, এনসিপি’র উপজেলা আহবায়ক নাজমুল হাসান অতিথি ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে নুনারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ ছরোয়ার’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামিয়া ফাজিল মাদ্রসার শিক্ষক তমিজ উদ্দিন ও ছাত্র প্রতিনিধি ইমদাদুল হক মিলন। এয়াড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা অংশ গ্রহণ করেন। শেষে এ অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় বক্তারা তরুণ প্রজন্মের মাঝে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী ভাবধারা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে কবি নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নজরুল সংগীত পরিবেশিত হয়।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত