1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামাকে জেলা বাস্তবায়ন শীর্ষক গোলটেবিল বৈঠক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে
লামাকে জেলা বাস্তবায়নের দাবীতে আয়োজিত গোল টেবিলের একাংশ

মো. নুরুল করিম আরমান | 
লামাকে জেলা বাস্তবায়ন শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লামা প্রেসক্লাবের তৃতীয় তলাস্ত হলরুমে লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটির ব্যানারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সাংবাদিক রুহুল আমিন’র সভাপতিত্বে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান, এডভোকেট সাদেকুল মাওলা ইরাক ও আরিফ চৌধুরী, অধ্যাপক ফারুক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, নারী নেত্রী আনোয়ারা বেগম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শফিকুর রহমান, এনসিপি নেতা নাজমুল হাসান ও আব্দুক করিম, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, শিক্ষক প্রমোদ চন্দ্র বড়ুয়া ও আকতার উদ্দিন তপন, সমাজসেবক মো. জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া অংশ গ্রহণ করেন উপজেলার দুই শতাধিক বিভিন্ন পেশাজীবির মানুষ।
বৈঠকে বক্তারা বলেন, ১৯৭৭ সালে ৫টি থানা নিয়ে লামাকে মহকুমা ঘোষণা করা হয়। ১৯৭৯ সালে এসে মহকুমা থেকে লামাকে জেলায় উন্নিত করে তৎকালীন সরকার। এর মধ্যে সরকার জমি অধিকরণসহ জেলা পর্যায়ের সব ধরণের দপ্তর স্থাপন করে। কিন্তু ২১ দিন জেলার কার্যক্রম পরিচালনার পর এক নির্বাহী আদেশে লামা জেলা স্থগিত করে বান্দরবানকে জেলা করা হয়। বর্তমানে লামা উপজেলায় দুই লাখের বেশি জনসংখ্যা রয়েছে। এরপর থেকে লামা উপজেলা উন্নয়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে বৈষম্যের শিকার হচ্ছে।
তারই ধারাবাহিকতায় সদ্য নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ১৫ সদস্য পরিষদে বৃহত্তম লামা উপজেলা থেকে কোন সদস্য রাখা হয়নি। বৃহৎ লামা উপজেলা বার বার বান্দরবান কর্তৃক বৈষম্যের শিকার হচ্ছে। এইসব বিবেচনায় লামাকে পুণরায় জেলা করার দাবীতে বৈঠকে উপস্থিত সকলে একমত পোষন করেন। লামাকে জেলা বাস্তবায়নে আলোচনা সভা শেষে একটি এডহক কমিটি ও তথ্য সংগ্রহ উপ-কমিটি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট