1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক | 

বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ আগামীকাল শনিবার (২২ আগস্ট)। ২০১০ সালের ২২ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

আলহাজ্ব মোঃ আলী মিয়া ১৯২৩ সালের ১ জানুয়ারি নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলার দেবনগর গ্রামে এক খন্দকার পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালের শেষদিকে তৎকালীন রামগড় মহকুমা প্রশাসকের উদ্যোগে মো. আলী মিয়ার নেতৃত্বে প্রায় ২০০ পরিবারকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বসতি স্থাপনের জন্য পাঠানো হয়। তখন থেকে জনপ্রতিনিধি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৩-৭৪ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বৃহত্তর লামা ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৭৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি লামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

লামা উপজেলার উন্নয়নে তাঁর অবদান উল্লেখযোগ্য রয়ে। ১৯৭৬ সালে লামা-ফাঁসিয়াখালী সড়ক নির্মাণ, ১৯৭৯ সালে লামা থানাকে মহকুমায় রূপান্তর এবং আশির দশকে লামায় বিদ্যুতায়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৮৫ সালে তিনি  উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন, পরবর্তীতে দ্বিতীয় মেয়াদেও উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময়  উপজেলায় অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, পাঞ্জেগানা মসজিদসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মো. আলী মিয়া  মৃত্যুকালে তিনি ৪ স্ত্রী, ১০ ছেলে, ১১ মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজনসহ গুণগ্রাহী রেখে যান।

এ বিষয়ে মো. আল মিয়ার ছেলে মো. তৈয়ব আলী জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে কবর জিয়ারত,  বাদে এশা মোঃ তৈয়ব আলীর বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া এবং অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট