এ উপলক্ষে শুভসংঘ লামা শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম’র সভাপতিত্বে ও কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধির সঞ্চালনায় আয়োজিত বিতরণে পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, সহকারি তথ্য অফিসার রাশেদুল হক রাসেল, থানা পুলিশের অফিসার ইনচার্জ
মো. নজরুল ইসলাম, সরকারি মাতামুহুরী কলেজ’র সাবেক শিক্ষক মো. হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে বিশেষ প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান। এ সময় উপস্থিত ছিলেন, শুভসংঘের কেন্দ্রীয় প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং শুভসংঘ লামা শাখার অন্যান্য সদস্য প্রমুখ। এর আগে বসুন্ধরা শুভ সংঘ’র উদ্যোগে এসব নারীদের তিনমাস ব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ প্রদান করে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “বসুন্ধরা গ্রুপের এই মানবিক উদ্যোগ প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীল হতে বড় ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান অসচ্ছল পরিবারের জীবিকা অর্জনে সরাসরি সহায়তা করবে।
সেলাই মেশিন পাওয়া সুবিধাভোগী নারীরা বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে এই সেলাই মেশিনের আয় দিয়ে নিজেদের স্বাবলম্বী করার অঙ্গীকার ব্যক্ত করেন।










