মো. নুরুল করিম আরমান |
বান্দরবান জেলার লামা উপজেলা থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছেন উপজেলায় প্রশাসন ও ক্রীড়া সংস্থা। ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬, ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ও ২য় অনূর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬ ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬-এর বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী ৪৫ খেলোয়াড়কে স্বীকৃতি স্বরুপ এ সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনায় থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নজরুল ইসলাম, কৃষি অফিসার শাহ্জাহান আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ সোলায়মান, সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, মহামুনি শিশু সদনের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক কারাতে রেফারি সি মং, জাতীয় ক্রীড়াবিদ ও স্বর্ণপদকপ্রাপ্ত কারাতে খেলোয়াড় জ উ প্রু মার্মা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চৌধুরী মুহাম্মদ সুজন উপস্থিত ছিলেন।
এর আগে ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬-এ পুরুষ বিভাগে সিংক্যউ একটি স্বর্ণ ও একটি তাম্রপদক, রেংহিন ম্রো একটি স্বর্ণ এবং ছেনথাইজ্য রাখাইন একটি স্বর্ণপদক অর্জন করেন। মহিলা বিভাগে রুইতুম স্রো, টুম্পং ম্রো, ছাইনুয়ই মার্মা ও সিংতাজাংপ্রু অর্জন করেন একটি করে রৌপ্যপদক। ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ও ২য় অনূর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬-এ পুরুষ বিভাগে মেনপং ম্রো, রেংখন ম্রো, রেংওয়াই ম্রো ও ওয়েনথেন একটি করে স্বর্ণপদক অর্জন করেন। রেংনিক ম্রো অর্জন করেন একটি তাম্রপদক। মহিলা বিভাগে যুংপাও ম্রো দুটি স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া চামরু ¤্রাে, হ্রাহানু ¤্রাে ও এম্যাসিং মার্মা একটি করে স্বর্ণপদক উনুসাই মার্মা, উখিংওয়াং চাক ও সাইমেথুই মার্মা একটি করে রৌপ্যপদক অর্জন করেন। সিংতাজাংপ্রু অর্জন করেন একটি রৌপ্য ও একটি তাম্রপদক।
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬-এর মার্শাল আর্ট ইভেন্টের পুরুষ বিভাগে ক্লাময়া স্রো একটি রৌপ্য এবং রেংচুম স্রো একটি তাম্রপদক ও মহিলা বিভাগে মুংপাও স্রো একটি স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া নতুন কুঁড়ি স্পোর্টসের চ্যাম্পিয়ন ফুটবল দলের খেলোয়াড়দেরও সংবর্ধনা দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন-তামিম, ফাহিম, তাহিন, ফয়সাল, জায়েদ, সাইফ, শান্তিময় ত্রিপুরা, সুকান্ত ত্রিপুরা, শোভন ত্রিপুরা, শ্রাবন ত্রিপুরা, যারং ত্রিপুরা, বীর ত্রিপুরা, নাঈম ও অন্তর। এ সময় দাবা প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী জান্নাতুল মাওয়া, দমেসিং মার্মা, নবেল চাকমা ও মো. সাজ্জাদুল ইসলামকেও সম্মাননা প্রদান করা হয়।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, প্রত্যন্ত পাহাড়ি এলাকার অনেক প্রতিভাবান খেলোয়াড় পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে তাদের প্রতিভা বিকশিত করতে পারেনা। এসব প্রতিভাকে উৎসাহিত করা এবং তাদের অর্জনের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এ সংবর্ধনার আয়োজন। তিনি আরো বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে উপজেলার ৪৫ খেলোয়াড় সাফল্য অর্জন করে সুনাম বয়ে এনেছেন। তাদের এই অর্জন শুধু লামা উপজেলার নয়, পুরো বান্দরবান জেলার জন্যও গর্বের বিষয়।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত