1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে
লামা উপজেলা ও পৌর বিএনপিসহ অংগ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্ম দিন উপলক্ষে দোয়া মাহফিলের একাংশ।

মো. নুরুল করিম আরমান |  
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বান্দরবান জেলার লামা উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনগত রাত ৮টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাকির হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম ও সদস্য সচিব মো. আমির হোসেন, বান্দরবান জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো. চান মিয়া ও মো. আলম, গজালিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মংসাই মার্মা, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ ইব্রাহিম।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, দেশের প্রতি বেগম খালেদা জিয়ার ভালোবাসা, ত্যাগ, সংগ্রাম ও অদম্য সাহস আজও আমাদের পথ দেখায়। দেশ ও গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট