1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় পাহাড় কেটে পরিবেশ বিপন্ন, ৫ ইটভাটা মালিককে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে
লামায় ইটভাটায় পাহাড় কাটা পরিদর্শন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

মো. নুরুল করিম আরমান | 
একের পর এক পাহাড় কেটে মাটি যোগানের মাধ্যমে পরিবেশ বিপন্ন করার দায়ে বান্দরবান জেলার লামা উপজেলার ৫টি ইটভাটা মালিককে ৩ লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি রাইম্যাখোলা এলাকার বিভিন্ন স্থানের ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন ফাইতং পুলিশ ফাঁড়ির সদস্যরা।
সূত্র জানায়, কোন রকম অনুমতি না নিয়ে উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন স্থাানে প্রায় ৩০টির মত ইটভাটা গড়ে তোলা হয়। এসব ইটভাটার মালিকরাা ইট তৈরির জন্য ভাটা সংলগ্ন পাহাড় কেটে মাটি যোগান দিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈন উদ্দিন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারা মোতাবেক ডিবিএম, এমএমবি, এমবিআই, ইউবিএম ও এবিসি-৪ মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন।
অভিযান চালিয়ে ৫ ইটভাটা মালিককে সাড়ে ৩ লাখ টাকার জরিমানার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন বলেন, ভবিষ্যতে যারাই পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট