1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় নানা আয়োজনে মৎস্য সপ্তাহ’র উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে
লামায় মৎস্য খাতে অবদানের জন্য চাষিদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দিচ্ছেন নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৬ আগস্ট) সকালে ‘রুপালী মৎস্যে সোনালি দেশ, সবার আগে বাংলাদেশ’-এ শ্লোগানে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন- নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভোজ বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনায় পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুর রব ও বাংলাদেশ জামায়াতে ইসলামি’র উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টি’র উপজেলা আহবায়ক নাজমুল হাসান ও উপজেলা মৎস্য দলের সভাপতি ফখরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন।

মৎস্য চাষের অনুভূতি প্রকাশ করেন যাকোব ত্রিপুরা। আলোচনা শেষে উপজেলায় মৎস্য খাতে অবদান রাখায় মৎস্য চাষি মো. ফখরুজ্জামান, মেহেদী হাসান ও আলী হায়দার মানিক’র হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট