লামা (বান্দরবান) প্রতিনিধি |
আসন্ন ২০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনগত রাত 8টার দিকে উপজেলা শহরের আরামবাগ রেস্টুরেন্টের দ্বিতীয় তলাস্থ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পৌরশহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন প্রধান অতিথি ছিলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিরাজ, যুগ্ন আহবায়ক পিন্টু মিয়া ও শাখাওয়াত হোসেন মুর্শেদ প্রমুখ। এতে উপজেলার সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব এবং পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড নেতৃত্ববৃন্দ অংশ গ্রহণ করেন।
আলোচনা সভা শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাকির হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা শহরের বিভিন্ন স্থানে পোষ্টার টাঙ্গানো হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাকির হোসনে বলেন, দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আালোচনা সভা, পোষ্টারিংসহ নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। ঝাঁকঝমকপূর্ণভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত