লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার ‘ লামা স্বপ্নকানন বিদ্যাপীঠ’ এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে লামা উপজেলায় দ্বিতীয় স্থানে রয়েছে। নতুন ও পুরাতন শিক্ষার্থী মিলে এ বিদ্যালয় থেকে ৩৪ জন শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৬ জন শিক্ষার্থী পাশ করেছেন।
প্রকাশিত ফলাফলে জানা যায়, গত ২১ এপ্রিল সারা দেশের মত লামা স্বপ্ন কানন বিদ্যাপীঠ থেকে ৩৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ঘোষিত ফলাফলে ৬ জন শিক্ষার্থী এ গ্রেড, ৯ জন এ--, ৭ জন বি গ্রেড ও ৪ জন সি গ্রেড পায়। এতে পাসের হার ৭৬ দশমিক ৪৭ শতাংশ।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপপল বড়ুয়া বলেন, প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এবারের এসএসসি ফলাফল সেই প্রচেষ্টার একটি ইতিবাচক প্রতিফলন।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত