1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে ‘কোয়ান্টাম কসমো স্কুল’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | 
এস.এস.সি পরীক্ষার ফলাফলে এবারও বান্দরবান জেলার লামা উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ‘কোয়ান্টাম কসমো স্কুল’। এ স্কুলের জেনারেল শাখা থেকে ৭৫ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে ৭১ উত্তীর্ণ হয়। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১৩ জন। এছাড়াও এই স্কুলের রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা। সেখান থেকে দুই ট্রেডে ৬৯ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৫জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পায় ৯জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি, ৪টি মাদরাসার দাখিল ও ৫টি ভোকেশনাল কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৩৫৪ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৭৯ জন। এর মধ্যে মাদ্রাসার জেনারেল পর্যায়ে ১২৩ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৫৮ জন, ফেল করে ৬৫ জন, জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন, ভোকেশনাল মাদ্রাসা পর্যায়ে মোট পরীক্ষা দেয় ৬জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে ৪ জন। স্কুল পর্যায়ে জেনারেল শাখা থেকে ১ হাজার ১১৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৫২৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। ভোকেশনাল থেকে ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৮৯জন, জিপিএ ৫ পায় ১২জন। উপজেলার স্কুল পর্যায়ে ৪টি ও মাদ্রাসা পর্যায়ে ১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফলে সবচেয়ে বেশি খারাপ করে চিউনী পাড়া উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন। কেউ জিপিএ-৫ পায়নি। পাশের হার শতকরা ২৬.০৯ জন।
এ প্রসঙ্গে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ইনচার্জ ছালেহ আহমদ বলেন, লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা নিয়মিত মেডিটেশন চর্চা করে। ফলে তারা সহজে লেখাপড়ায় মন দিতে পারে। আর স্কুলটি আবাসিক হওয়ায় ছাত্র-ছাত্রীদের ওপর শিক্ষকদের আন্তরিক চেষ্টা তো আছেই। তিনি আরো বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষকের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের অধ্যাবসায়ের ফলশ্রুতিতে এ ফলাফল অর্জিত হয়েছে।
বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টপদ্যায় জানান, লামা উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ ও শতভাগ পাশের হারে শীর্ষ স্থান অর্জন করে ভারমূর্তি উজ্জ্বল করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। স্কুলগুলোর এ র‌্যাংকিং করা হয় মোট শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ ও পাশের হারের ভিত্তিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট