1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

দখল আর অব্যবস্থাপনায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় বান্দরবান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা ডেস্ক | 

বান্দরবানে এখন আর টানা বা ভারী বর্ষণের প্রয়োজন পড়ে না, অল্প সময়ের বৃষ্টিতেই প্লাবিত হচ্ছে জেলার নিম্নাঞ্চল। বিশেষ করে সাঙ্গু নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় পৌরসভার বিভিন্ন এলাকা ও আশপাশের জনপদ তলিয়ে গিয়ে সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে সাঙ্গু নদী ও সংযুক্ত খালগুলো খনন না করা এবং কার্যকর সংস্কারের অভাবে নদীর নাব্য তলানিতে ঠেকেছে। ফলে প্রতি বর্ষাতেই চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, ১৯৮১ সালে বান্দরবান জেলা হিসেবে আত্মপ্রকাশের পর থেকে সাঙ্গু ও মাতামুহুরী নদীর টেকসই উন্নয়ন, নাব্যতা রক্ষা বা ভাঙন প্রতিরোধে বড় কোনো প্রকল্প নেওয়া হয়নি। বছরের পর বছর পলি জমে নদী ভরাট হয়েছে, থমকে গেছে স্বাভাবিক পানিপ্রবাহ। এর ওপর অবৈধ দখল ও খাল ভরাট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবদুল করিম আক্ষেপ করে বলেন, আগে পরিস্থিতি এমন ছিল না। এখন কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ঘরে পানি ঢুকে যায়, নামতেও অনেক সময় নেয়। নদীর গভীরতা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি উপচে পড়ছে।

একই ভোগান্তির কথা জানান কালাঘাটার গৃহিণী রোজিনা বেগম। তিনি বলেন, প্রতি বর্ষায় আতঙ্কে দিন কাটে। আসবাবপত্র ও গৃহস্থালি জিনিস বারবার নষ্ট হচ্ছে। স্থায়ী সমাধান না হলে এই দুর্ভোগ কমবে না।

কালাঘাটার ব্যবসায়ী মো. সোহেল রানার মতে, শুধু ত্রাণ দিয়ে সাময়িক উপশম মিলবে না। নদী-খাল খনন ও অবৈধ দখল উচ্ছেদ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

সমস্যার কথা স্বীকার করে বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক এশিয়া পোস্টকে বলেন, সাঙ্গু নদী দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। একই সঙ্গে পৌর এলাকার বেশ কয়েকটি খালও আগের মতো পানি ধারণ করতে পারছে না। এ সমস্যার সমাধানে আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। জাইকার সহায়তায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নদী ও খাল সংস্কারের উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে জনগণকে বারবার একই দুর্ভোগে পড়তে না হয়।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী অপু দেব এশিয়া পোস্টকে বলেন, সাঙ্গু নদী এবং মেক্সিখালের বিভিন্ন অংশ অবৈধভাবে দখল ও ভরাট হওয়ার কারণে পানিপ্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। এটিও জলাবদ্ধতার অন্যতম কারণ। এ ছাড়া চলতি বছর ২০২৩ সালের তুলনায় প্রায় ৫১৮ মিলিমিটার বেশি সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাঙ্গু ও মাতামুহুরী নদীর কোনো বড় ধরনের সংস্কার হয়নি। আমরা একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করছি, যেখানে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং, ঝুঁকিপূর্ণ এলাকায় ভাঙন প্রতিরোধ, প্রয়োজনীয় স্থানে ব্লক স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

বিশেষজ্ঞদের মতে, বান্দরবানের এই তীব্র জলাবদ্ধতা ও বন্যা মোকাবিলায় সাময়িক পদক্ষেপ যথেষ্ট নয়। নদী ও খালের নাব্যতা পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত ড্রেজিং, টেকসই ভাঙন প্রতিরোধ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর আন্তঃসমন্বয়ই হতে পারে বান্দরবানবাসীর এই দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান। সূত্র- এশিয়া পোষ্ট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট