মো. নুরুল করিম আরমান |
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় বৃক্ষ রোপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়।
গত ৮দিন ধরে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার সরই, গজালিয়া, ফাইতং, ফাঁসিয়াখালী, রুপসীপাড়া ও লামা সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় ২০ হাজার ফলদ বনজ গাছের চারা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- সরই উচ্চ বিদ্যালয়, ফাইতং উচ্চ বিদ্যালয়, গজালিয়া উচ্চ বিদ্যালয়, শীলেরতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বপ্নকানন বিদ্যাপীঠ, লামা সদর স্কুল এন্ড কলেজ, ইয়ংাংছা উচ্চ বিদ্যালয় ও জীনামেজু অনাথ আশ্রম। উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম পৃথকভাবে এসব চারা রোপন ও বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন।
এতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক জাকির হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মুজিবুল হক মিলন, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী জোছনা বেগমসহ স্থানীয় কৃষক দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানে জতীয়তাবাদী কৃষক দলের বৃক্ষ রোপন ও বিতরণ একটি ভালো উদ্যোগ বলে জানান, ফাইতং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন। তিনি বলেন,কৃষকদলের মত অন্যদলগুলোও যদি বৃক্ষরোপন ও বিতরণ করেন তাহলে সবুজে ভরে যাবে দেশ।
শিক্ষা প্রতিষ্ঠানে কৃষক দলের বৃক্ষ রোপন ও বিতরণের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা কৃষকদলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ তাই আমাদের প্রত্যেকের উচিত বছরে অন্তত একটি গাছ লাগানো এবং সেটির পরিচর্যা করা।’ মানুষের মধ্যে বৃক্ষপ্রেম জাগিয়ে তুলতে কৃষক দল বরাবরের মতোই এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করবে বলেও জানান কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত