1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় স্বেচ্ছাসেবক দল’র কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল’র কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাদ আছর পৌরসভা এলাকার লামামুখস্থ দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনাসহ দেশের অব্যাহত শান্তি অগ্রগতি এবং জিয়া পরিবারের সদস্যদের সার্বিক সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লামামুখ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব তৌহিদুল ইসলাম।
এর আগে এ উপলক্ষ্যে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বেলাল’র সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. মোর্শেদ’র সঞ্চালনায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাকির হোসেন।
এতে উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী জোসনা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিরাজ ও যুগ্ন আহবায়ক মো. হান্নান, ফাঁসিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সোহেল, রুপসীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামাল উদ্দিন, পৌর স্বেচ্চাসেবক দলের ৯নং ওয়ার্ড সভাপতি সালাহ উদ্দিন ও ৬নং ওয়ার্ড সভাপতি সোলায়মান বিশেষ অতিথি ছিলেন। দোয়ায় দলের তৃণমূল পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট