1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

সরই ইউনিয়ন পরিষদের ক্রীড়া সামগ্রী পেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে
লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে খেলা সামগ্রী তুলে দিচ্ছেন পরিষদের প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক রাসেদ
লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সরকারি তথ্য অফিসার মোঃ রাশেদুল হক রাসেদ এসব বিতরণ উদ্ভোধন করেন। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম,  সদস্য আহমদ আলী,  মোহাম্মদ হোসেন ও খালেদা বেগম, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মংক্যচিং মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
বান্দরবান ৩০০নং আসনের এমপি সাচিংপ্রু জেরীর সহায়তায় বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট ব্যাট, স্টাম্প, ক্রিকেট বল, টেপ বল, জার্সি-প্যান্ট, ব্যাডমিন্টন র‌্যাকেট, ব্যাডমিন্টন নেট, কর্ক, ফুটবল ও ক্রিকেট কিপিং গ্লাভসসহ বিভিন্ন খেলাধুলার উপকরণ।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ জীবনধারা গড়ে তোলার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের ক্রীড়া উন্নয়ন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের খেলাধুলামুখী করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট