1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় পাহাড়ি ঢলে ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তরা পেলেন গ্রীন হিল’র চিকিৎসা সেবা ও ডিগনিটি কিট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে
লামায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ডিগনিটি কিট বিতরণ করছেন স্বাস্থ্য ও ‍পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম

নিজস্ব প্রতিবেদক | 

বান্দরবান জেলার লামা উপজেলায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় মোবাইল মেডিকেল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে বেসরকারি সংস্থা ‘গ্রীন হিল’র উদ্যোগে পৌরসভার হরিণঝিরি এলাকার কলাবুরা পাড়ায় এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহায়তা দেয় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় দুর্যোগ পরবর্তী সময়ে যাতে কোনো মারাত্মক রোগ ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে এই মোবাইল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম ক্যাম্পের উদ্বোধন করেন।

দিনব্যাপী এই ক্যাম্পে শিশু, কিশোরী ও গর্ভবতী মা-সহ ২৫০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। চিকিৎসা সেবা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মেডিকেল অফিসার ডা. মো. সাকিব। এ সময় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. কায়সার, সিনিয়র স্টাফ নার্স মো. ইমরান, স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়া, এমটিইপিআই মো. মোস্তফা ও গ্রীন হিলের মিডওয়াইফরা উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি কিশোরী ও শিশুদের ইপিআই ভ্যাকসিনও দেওয়া হয় বলে জানান, গ্রীন হিল’র উপজেলা সমন্বয়ক মংছিংপ্রু মার্মা। তিনি বলেন, ক্যাম্প থেকে ৫০ জন গর্ভবতী ও দুগ্ধদায়ী মাকে বেবি কিট, বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারকে ডিগনিটি কিট এবং ৬০ জন কিশোরীকে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা (এমএইচএম) কিট দেওয়া হয়।

এতে অন্যদের মধ্যে ইউএনএফপিএ-র প্রোগ্রাম এনালিস্ট (এসআরএইচআর) মো. জামান, জেলা কর্মকর্তা তিমুথি খেয়াং, জাপাইগো এসআরএইচআর জেলা সমন্বয়ক ডা. জনি চাকমা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট