1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে বিএনপি নেতা থোয়াইনু অং চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৩২ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 
বান্দরবান জেলার লামা উপজেলায় সাম্প্রতিক টানা বর্ষণের ফলে পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রথম ধাপে পৌরসভা এলাকায় ব্যক্তিগত উদ্যোগে তিনি ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি সহায়তা তুলে দেওয়ার ব্যবস্থা করেন।
থোয়াইনু অং চৌধুরীর পক্ষে সোমবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাকির হোসেন, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী জোসনা বেগম, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. ইব্রাহীম ও সদস্য সচিব মো. আমির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বেলাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, বান্দরবান জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা, বান্দরবান জেলা তাঁতী দলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম হারুন, পৌর শ্রমিক দলের সভাপতি মো. বেলাল হোসেন, বান্দরবান জেলা ক্রীড়া দলের সহ-সভাপতি কাইমুর রশিদ বাবু, লামা পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক চাঁন মিয়া ও মো. আলমসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতৃবৃন্দরা পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সহায়তা পেয়ে অনুভূতি প্রকাশ করে আনোয়ার হোসেন, বিলকিছ ও মাচিং মার্মাসহ অনেকে জানান, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। ঘরে খাদ্যসংকট দেখা দিয়েছে, অনেকের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কঠিন সময়ে বিএনপি নেতা থোয়াইনু অং চৌধুরীর সহায়তা অনেক বড় আশীর্বাদ হয়ে এসেছে।

এ বিষয়ে থোয়াইনু অং চৌধুরী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট