প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ২:৩৩ পি.এম
বান্দরবানে বন্যা পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানে বন্যা পরিস্থিতি বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস’ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, ক্ষতিগ্রস্ত এলাকার সর্বশেষ অবস্থা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত কার্যক্রমসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস ব্রিফিং এর আয়োজন করে বান্দরবান জেলা প্রশাসন।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত