পাহাড়ের কথা ডেস্ক।
আজ ১৩ জুলাই (২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে সাড়ে ৪ বছরের ছোট্ট শিশু সোহানা আক্তার। বাড়ির সামনের সড়কে টমটমের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত লামা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।
আহত শিশু সোহানা লামা উপজেলার বাসিন্দা শুক্কুর আলী ও কাজল দম্পতির সন্তান। দিনমজুর বাবার পক্ষে চমেকের মতো বড় হাসপাতালে মেয়ের এই ব্যয়বহুল চিকিৎসা ও অপারেশনের খরচ চালানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। চোখের সামনে মেয়ের এই ছটফটানি দেখে বাবা-মা আজ নিরুপায় ও দিশেহারা। ছোট্ট সোহানার চিকিৎসার জন্য এই মুহূর্তে জরুরি ভিত্তিতে অনেক টাকার প্রয়োজন। আপনাদের সামান্য আর্থিক সাহায্য ও দোয়া এই নিষ্পাপ শিশুটিকে আবার তার মায়ের কোলে হাসিমুখে ফিরিয়ে দিতে পারে।
সাহায্য পাঠানোর মাধ্যম:
💸 বিকাশ মেয়ের বাবা; 01838-639706
💸 নগদ: 01851-490072
আসুন, মানবতার টানে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। আপনার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত