1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
লামায় দুর্ঘটনায় নিহত এনাম

লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এনাম নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের বদুরঝিরি টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ যুবক। নিহত মো. এনাম ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝীরি পাড়ার বাসিন্দা মৃত সাহাব উদ্দিন ও খালেদা বেগমের ছেলে। আহতরা হলেন- একই পাড়ার বাসিন্দা মো. শাহজাহান ও বেলাল হোসেন।
স্থানীয় সূত্র জানায়, এনামসহ তিনজন ব্যক্তিগত কাজে নিজ বাড়ী থেকে সোমবার দুপুর ১২টার দিকে মোটর সাইকেল যোগে লামা উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলটি সড়কের বদুরঝিরি টার্নিং পয়েন্টে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে মোটর সাইকেলে থাকা তিন যুবক ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. এনামকে মৃত ঘোষনা করেন। আহত অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেন।
মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইছার হামিদ বলেন, দুর্ঘটনার বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় নিহত এনামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট