1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার পক্ষে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে
লামা প্রতিনিধি | 
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ ধারাবাহিকতায় বান্দরবান জেলার লামা উপজেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার পক্ষে এসব ত্রাণ বিতরণ করা হয় রবিবার (১২ জুলাই) ।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন, বান্দরবান জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা, লামা পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফখরুজ্জামান, পৌর কৃষকদলের আহ্বায়ক মো. আমির হোসেন, বান্দরবান জেলা ক্রীড়া দলের সদস্য কাইমুর রশিদ বাবু, জেলা ক্রীড়া দলের সদস্য আবুল হাসনাত সাগর, পৌর ছাত্রদল নেতা মো. নাজিম উদ্দীনসহ ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতির বিষয়ে খোঁজখবর রাখেন। এ সময় নেতৃবৃন্দরা বলেন, দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানো বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মানবিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট