প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৬, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৬, ১১:৪৭ এ.এম
লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ
নিজস্ব প্রতিবেদক |
বান্দরবান জেলার লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (৩ জুলাই) দিনগত রাতে মাতামুহুরী নদীর বাজার ঘাট এলাকায় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এতে
থানা পুলিশ সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লামী নদীর ওই এলাকায় ব্লক নির্মাণের জন্য এক শ্রেণির অসাধু চক্র প্রতি রাতে অবৈধভাবে শ্যালো মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ১২টার দিকে অভিযান চালায় প্রশাসন।
অভিযান শেষে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, "নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর প্রবাহের জন্য স্বাভাবিক হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। নদী ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।"
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত