1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে
লামায় জাতীয় ফল মেলা পরিদর্শন করছেন অতিথিরা।

মো. নুরুল করিম আরমান | 

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’-এই প্রতিপাদ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে এই মেলার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রবিবার (২৮ জুন) দুপুরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সর্দার।

এ সময় পৌরসভার সাবেক মেযর মো. আমির হোসেন, থানা পুলিশের অফিসার ইনচার্জ কাইছার হামিদ, কৃষি কর্মকর্তা সোহলে রানা, সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়ুয়া ও যুবদল নেতা বিধান দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলার ৩ টি স্টলে উপজেলায় উৎপাদিত বিভিন্ন প্রকারের ফল প্রদর্শণ করা হয়।
প্রতিদিন অন্তত ২৫-৩০ গ্রাম ফল খাওয়ার পরামর্শ দিয়ে অতিথিরা বলেন, দেশীয় ফলে অতিরিক্ত ভিটামিন সি এবং এন্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। যা মানব দেশের জন্য অন্তত গুরুত্বপূর্ণ। সবাই যদি একটি করে ফলজ গাছ লাগাতে পারেন তাহলে দেশের ফলের চাহিদা মিটবে। কেননা প্রতিবছর আপেল, কমলা, আঙুর, মাল্টা সহ ১০ হাজার কোটি টাকার ফল বিদেশ থেকে আমদানি করা হয়। যদি দেশীয় ফলে আমরা নির্ভরশীল হই তাহলে দেশের প্রচুর টাকা সাশ্রয়ের পাশাপাশি নিজেদের পুষ্টি চাহিদা পূরণ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট