1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় দুর্যোগে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জাগ্রত যুব সংঘ লামায় ভ্রমণে গিয়ে নিখোঁজ ৮ বন্ধু  লামায় পাহাড় ধসে নিহত ৫ : ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে সেনাবাহিনীর আলীকদম জোন আশিকা’র উদ্যোগে দুর্যোগের আগাম প্রস্তুতিতে ঝুঁকিপূর্ণ ৫০ পরিবারকে আর্থিক সহায়তা লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, ইউপি সদস্যা আহত লামায় আশিকা’র উদ্যোগে দুর্যোগে আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতি বান্দরবানে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী হাজারো মানুষ লামায় পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদে সরে যেতে ইউএনও’র তাগাদা লামায় ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা একাডেমিক ভবন লামায় একরাতে ৩ বসতঘরে ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট, ভাতও খেয়ে গেল ডাকাতরা

লামায় শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্ভোধন

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে
লামায় শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইন’র উদ্ভোধন করছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম।

মো. নুরুল করিম আরমান । 
অপুষ্টি জনিত অন্ধত্ব নিমূল এবং অপুষ্টি জনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের উদ্ভোধন করা হয়েছে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে (২৮জুন) সকালে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে  শিশু অগ্নিজিৎ ধরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্ভোধন করেন। স্বাস্থ্য বিভাগ এ ক্যাম্পেইন’র আয়োজন করে।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল মোহাম্মদ সোলায়মান, জুনিয়র কনসালটেন্ট (শিশু) এপিএম আব্দুল খালেক, মেডিকেল অফিসার মো. ফরহাদ উদ্দিন, স্যানেটারী ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়া ও লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) গোলাম মোস্তফা লিটন বলেন, রবিবার ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৬৭৩ জন ও ১২ মাস থেকে ৬৯ মাস পর্যন্ত ১৯ হাজার ৯৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ১৪৪টি অস্থায়ী কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রের মাধ্যমে একযোগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। দুর্গম পাহাড়ি এলাকার প্রত্যন্ত পাড়াগুলোতে ক্যাপসুল খাওয়ানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এতে প্রতি কেন্দ্রে ২জন করে ২৮৮জন স্বাস্থ্য কর্মী ক্যাম্পেইন বাস্তবায়নে সহযোগিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট