1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক ইউনিটি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে লামা বাজারস্থ সংগঠন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গোপন ব্যালটের মাধ্যমে ৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমদাদুল হক তামিম ও ৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন মো. রমিজ। এর আগে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় চৌধুরী মোহাম্মদ সুজন বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্বপালন করেন, সাংবাদিক খগেশ প্রতি চন্দ্র খোকন। এছাড়া সাংবাদিক মো. নুরুল করিম আরমান সদস্য সচিব ও মো. তৈয়ব আলী সদস্য পদের দায়িত্ব পালন করেন। সংগঠনের ১২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১১ জন।

এতে নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন- সিনিয়র সাংবাদিক মোহাম্মদ করিম, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি মো. রফিকুল ইসলাম, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউছুফ মজুমদার, ডিআইও সহিদুর রহমান, হিল গ্র্যাজুয়েট প্রেসক্লাব’র সিনিয়র সহ সভাপতি মো. আদহাম বিন ইব্রাহিম ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. সেলিম। ভোগ গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহ জাহান কামাল, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মুহাম্মদ কামালু্িদ্দনসহ সংগঠনের সদস্য ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের সত্যতা নিশ্চিত করে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন বলেন, নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট