1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামা উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপন উদ্ভোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৫২ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 
পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেড় কোটি চারা দেশের ৪৯ জেলার ১৪৯ উপজেলায় রোপণ করা হবে। এ ধারাবাহিকতায় শনিবার (১৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ চত্বরে একটি হরিতকি গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্ভোধন করেন, বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূুচিতে অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক উপজেলা সভাপতি আব্দুর রব, সদর রেঞ্জ কর্মকর্তা এস. এম. কবির উদ্দিন, ইয়াংছা বনক্যাম্প ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ গণমাধ্যমক কর্মীরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৮০ হেক্টর জমিতে ২ লাখ গাছের চারা রোপণ করা হবে বলে জানান, বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ খালি জায়গায় অন্তত একটি করে ফলদ, বনজ বা ঔষধি গাছের চারা রোপন করুন। কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পার্বত্য অঞ্চলের পরিবেশ রক্ষায় সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ মেগা প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট