1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় দুর্যোগে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জাগ্রত যুব সংঘ লামায় ভ্রমণে গিয়ে নিখোঁজ ৮ বন্ধু  লামায় পাহাড় ধসে নিহত ৫ : ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে সেনাবাহিনীর আলীকদম জোন আশিকা’র উদ্যোগে দুর্যোগের আগাম প্রস্তুতিতে ঝুঁকিপূর্ণ ৫০ পরিবারকে আর্থিক সহায়তা লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, ইউপি সদস্যা আহত লামায় আশিকা’র উদ্যোগে দুর্যোগে আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতি বান্দরবানে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী হাজারো মানুষ লামায় পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদে সরে যেতে ইউএনও’র তাগাদা লামায় ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা একাডেমিক ভবন লামায় একরাতে ৩ বসতঘরে ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট, ভাতও খেয়ে গেল ডাকাতরা

লামায় স্বপ্ন কানন বিদ্যাপীঠে কিশোরীদের ‘মাসিক স্বাস্থ্যবিধি’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে
লামায় স্বপ্নকানন বিদ্যাপীঠে কিশোরীদের 'মাসিক স্বাস্থ্যবিধি' অনুষ্ঠানে কিশোর কিশোরীরা।

মো. নুরুল করিম আরমান । 
‘সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় কিশোরীদের ‘মাসিক স্বাস্থ্যবিধি’ দিবস পালন করা হয়েছে। নাগরিকতা: সিভিক এনগেসমেন্ট ফান্ড, এসডিজি’র অর্থায়নে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের স্বপ্ন কানন বিদ্যাপীঠ মিলনায়তনে মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দিবসটি পালন করা হয়।

এতে কিশোরীদের খাদ্য ও পুষ্টিসহ পিরিয়ডকালীন শারীরিক স্বাস্থ্য সচেতনতার উপর বিস্তারিত ধারণা দেন, উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়া। এ উপলক্ষ্যে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আপেল বড়য়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সাহাব উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত দিবসের আলোচনায় রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা, সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ অতিথি ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয়ের ৩৫ জন কিশোর-কিশোরীকে সংস্থার উদ্যোগে বিনামুল্যে মাসিক স্বাস্থ্যবিধি উপকরণসহ কিড বক্স প্রদান করা হয়।

দিবসে বক্তারা বলেন, ‘মাসিক’ হলো নারীদের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, তাই এ সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে কিশোরীদের স্বাস্থ্যকর জীবনযাপন করা সম্ভব। মাসিক সম্পর্কে কোনো ধরনের লজ্জা বা অস্বস্তিবোধ করা উচিত নয়। মাসিক চলাকালীন পরিচ্ছন্নতা বজায় রাখা স্বাস্থ্যকর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়কালের মধ্যে নারীর সন্তান ধারণের সক্ষমতা অর্জন করে। তাই এই বিশেষ সময়ে কিশোরী-নারীদের সচেতন থাকা প্রয়োজন।

এ বিষয়ে সংস্থার সহকারি প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা বলেন, মূলত স্কুল পর্যায়ে পিরিয়ডকালীন কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতেই এ আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট