1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় জমি জবর দখল করতেই প্রতিপক্ষ কর্তৃক একেএম নাছির উদ্দিন মাস্টারের বিরুদ্ধে অপপ্রচার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

নিজেস্ব প্রতিবেদক | 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, নিউজ পোর্টাল টিটিএন ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ প্রিন্ট পত্রিকায় ‘লামায় সড়ক সংস্কার নিয়ে বিতর্ক, প্রভাব খাটানোর অভিযোগ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবী করেছেন ভুক্তভোগী এএকএম নাছির উদ্দিন মাস্টার। তিনি বলেন, রাস্তা সংস্কার নিয়ে কোন বিতর্ক হয়নি বা কোন প্রভাবও খাটানো হয়নি। মূলত, প্রতিপক্ষ মোস্তাক আহমদের ছেলে নাছির উদ্দিন জমি জবর দখল করতেই অপপ্রচার চালাচ্ছেন মাত্র।

ভুক্তভোগী একেএম নাছির উদ্দিন মাস্টার বলেন, আমার বাবা নুর উদ্দিনের নামে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মালুম্যা ইটভাটা সংলগ্ন সড়কের পাশে ফাঁসিয়াখালী মৌজার ৩৬৪নং হোল্ডিং এর ২৩৮০নং দাগ মূলে ১০ শতক জমি রয়েছে। ১৯৭২-১৯৭৩ সালের বন্দোবস্তি মোকদ্দমা নং ১০০৭। দীর্ঘ বছর ধরে এ জমিতে চাষবাদ করে ভোগ করে আসছি। পরবর্তীতে এ জমির উপর পাশের মোস্তাক আহমদের ছেলে নাছির উদ্দিনের লোলুপ দৃষ্টি পড়ে। এ জমির অবস্থান রাস্তার পাশে হওয়ায় জবর দখলের জন্য বিভিন্নভাবে অপচেষ্টা চালানোর পাশাপাশি আমাদেরকে নানাভাবে হযরানি শুরু করেন প্রতিপক্ষ নাছির উদ্দিন। এ ধারাবাহিকতায় প্রতিপক্ষ নাছির উদ্দিন ১৯৯১ সালে আমার অনুপস্থিতির সুযোগে আমাদের জমির অংশে ১ শতক জমিতে একটি দোকান ঘর নির্মাণ করেন। পরে এ ঘটনায় আমি বান্দরবান জেলা প্রশাসক বরাবরে একটি মামলা করি, যাহার মামলা নং ২১(ডি)/৯১-৯২। এ মামলায় তৎকালীণ জেলা প্রশাসক আমাদের পক্ষে রায় দেন।

বাবা নুর উদ্দিন মারা যাওয়অর পর ২০১৪ সালে আমার ও আমার ভাই বোনদের নামে ওই জমি ওয়ারিশ সূত্রে নামজারি হয়। ২০১৮ সালের দিকে প্রতিপক্ষ নাছির উদ্দিন ফের আমাদের নামীয় ও ভোগখলীয় দুই শতক জমিতে জোর পূর্বক নতুন করে আরেকটি দোকান ঘর নির্মাণ করেন। পরে আমি বান্দরবান জর্জ কোর্টে প্রতিপক্ষ নাছির উদ্দিনদের বিরুদ্ধে একটি উচ্ছেদ মামলা করি, মামলাটি চলমান। নাছির উদ্দিনরাও আমাদের বিরুদ্ধে একটি মামলা করেন, যা চলমান রয়েছে। ভুক্তভোগী একেএম নাছির উদ্দিন আরো বলেন, সম্প্রতি আমাদের জমি সংলগ্ন বগাইছড়ি-ডুলহাজারা সড়ক সংস্কার কাজ শুরু হয়। এ রাস্তা সংস্কার কাজকে পুঁজি করে স্থানীয় গুটি কয়েক কুচক্রী মহলের সহযোগিতা নিয়ে কলাকৌশল অবলম্বন করে প্রতিপক্ষ নাছির উদ্দিনরা আবারো আমাদের জমি জবর দখল চেষ্টায় মেতে উঠেন। তারা ঠিকাদারকে ভূল বুঝিয়ে পুরাতন রাস্তা সংস্কার না করে, নতুন করে আমাদের খতিয়ানের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করার প্ররোচনা দেন। তাদের প্ররোচনায় ঠিকাদারও চেষ্টা করেন নতুন করে রাস্তা নির্মাণের। খবর পেয়ে আমি ঠিকারদার কর্তৃপক্ষের কাছে সঠিক তথ্য তুলে ধরি। ঠিকাদার কর্তৃপক্ষ বুঝতে পেরে পুরাতন রাস্তাই সংস্কার করার একমত পোষন করেন। রাস্তার সংস্কার কাজ চলমান।
ভুক্তভোগী একেএম নাছির উদ্দিন মাস্টার বলেন, প্রতিপক্ষ নাছির উদ্দিনরা ঠিকাদারের মাধ্যমে আমাদের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ কাজ করাতে না পেরে আবারো মিথ্যার আশ্রয় নেন। তারা টিটিএন নামের একটি অনলাইন নিউজ পোর্টাল প্রতিনিধিকে মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশ করে স্থানীয় ও প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পাশাপাশি আমার মানহানি করার পায়তারা করছেন। তাই প্রতিপক্ষ নাছির উদ্দিনদের মিথ্যা বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
এ বিষয়ে রাস্তা সংস্কার কাজের ঠিকাদার প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহীম জানান, একটি পক্ষ আমাদেরকে ভূল বুঝিয়ে পুরাতন রাস্তা সংস্কার না করে, নতুন করে রাস্তা করার প্ররোচনা দেন। প্রথমে আমরা বিষয়টি বুঝতে পারিনি, পরে বুঝতে পেরে পুরাতন রাস্তায়ই সংস্কার কাজ করছি।
সরেজমিন ঘটনাস্থলে গেলে স্থানীয় প্রবীণ মুরুব্বি পেটান, এরশাদ ও আসত আলী বলেন, যুগ যুগ ধরে যতটুকু জানি ও দেখে আসছি, এ জমি এক্এেম নাছির উদ্দিন মাস্টারের বাবার ছিল। পরবর্তীতে ওয়ারিশ সূত্রে একেএম নাছির উদ্দিনদের নামে নামজারি হয়। কিন্তু মোস্তাক আহমদের ছেলে নাছির উদ্দিন এ জমি দাবী করে অযথা ঝামেলা করছেন। শুধু তায় নয়, বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তথ্য প্িরবেশন করে স্থানীয় ও প্রশাসনের মধ্যে বিভ্রান্তির চেষ্টা করছেন বলে শুনেছি। তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নাছির উদ্দিন বলেন, সড়কের ইটভাটা সংলগ্ন স্থানে বাঁকা রাস্তা সোজা করা হলে স্থানীয়দের চলাচলে সুবিধা হত। একেএম নাছির উদ্দিন মাস্টার বাধা প্রদান করে রাস্তা সোজা করতে দেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট