1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় সিএনজি ধুমড়েমুচড়ে চালক নিহত, আহত ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩০১ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি ।
বান্দরবান জেলার লামা উপজেলায় একটি সিএনজি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক জামাল হোসেন প্রকাশ নাগু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী। রবিবার (২৪ মে) বিকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রম গেইট’র সামনে এ দুর্ঘটনা ঘটে। চালক জামাল হোসেন পাশের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা।
সূত্র জানায়, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার জিদ্দাবাজার গেইট থেকে রবিবার বিকাল তিনটার দিকে যাত্রী বোঝাই করে একটি সিএনজি লামা উপজেলায় যাচ্ছিল। সিএনজিটি সড়কের ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেইটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ধুমড়েমুচড়ে যায়। এতে চালক জামাল হোসেনসহ ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষনা করেন। পরে আহত ৫ যাত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট