1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

রুপসীপাড়া টিয়ারঝিরি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন স্বাস্থ্য কর্মকর্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি। 

বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি টিয়ারঝিরি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। শনিবার পরিদর্শনকালে তিনি কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি কমিউনিটি ক্লিনিকের বর্তমান অবস্থা, স্বাস্থ্যসেবার মান এবং জনগণের চাহিদা সম্পর্কে খোঁজখবর নেন। সাম্প্রতিক সময়ে ক্লিনিক বন্ধ থাকার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও স্থানীয়রা স্পষ্টভাবে জানান, কমিউনিটি ক্লিনিকটি নিয়মিত চালু রয়েছে এবং সেবা কার্যক্রম অব্যাহত আছে। তবে তারা দীর্ঘ প্রায় ৫-৬ মাস ধরে ঔষধ সংকটের কথা তুলে ধরেন। প্রয়োজনীয় ওষুধের অভাবে সাধারণ রোগীরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও তারা অভিযোগ করেন। স্থানীয়রা দ্রুত ঔষধ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরন বড়ুয়া, এম.টি (ইপিআই) ভারপ্রাপ্ত ফখরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মিকু বড়ুয়া, চিংথুইমা মার্মা, টিএলসিএ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা লিটন, সিএইচসিপি অরুপম বড়ুয়া, স্বাস্থ্য সহকারী তানজিনা আক্তার, তানজিমা মাহমুদ আঁখি, কমিউনিটি ক্লিনিকের জমিদাতা ও সিজি সহ সভাপতি মো: বারেক হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেবাগ্রহিতারা উপস্থিত ছিলেন।
দুর্গম এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই নিয়মিত ঔষধ সরবরাহ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগীতা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট