1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

আলীকদমে রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

আলীকদম প্রতিনিধি। 

রাজধানীর পল্লবী এলাকায় ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বান্দরবান জেলার  আলীকদম উপজেলায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ মে ) বিকেলে “আলীকদম ছাত্র-জনতা” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি আলীকদম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম মামুন, International Islamic University Chittagong-এর প্রভাষক মু. রেজাউল করিম, ছাত্রনেতা কালাম ফেরদৌস ইসফাক, University of Dhaka-এর শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্ট রিয়াজুল ইসলাম এবং ছাত্রনেতা আরাফাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হান উদ্দীন।

বক্তারা রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিও তোলেন তারা।

বক্তব্যে ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম মামুন বলেন, “আমি জাতীয়তাবাদী রাজনীতি করি। আজ এখানে দাঁড়িয়েছি সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, ধর্ষক ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। আমরা কথা বলছি সেই রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে, যেখানে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত আসামিরা দ্রুত শাস্তির আওতায় আসে না।”

সমাবেশে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট