1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় পাহাড় কাটার দায়ে সেই লোকমান হোসেনকে ৬ মাসের কারাদন্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | 
বান্দরবান জেলার লামা উপজেলায় পাহাড় কাটার দায়ে লোকমান হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে এ কারাদন্ড দেওয়া হয়। দপ্তপ্রাপ্ত লোকমান হোসেন ইয়াংছা এলাকার বাসিন্দা সালেহ আহমদের ছেলে।
সূত্র জানায়, ইটভাটা নির্মাণের জন্য লোকমান হোসেন দুটি এস্কেভেটর ব্যবহার করে উপজেলার বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় প্রায় ১০ একর পাহাড় কেটে সাবাড় করে ফেলেন। শুধু তাই নয়, এ সময় লোকমান হোসেন পাহাড়ের মাটি ফেলে ঝিরিও ভরাট করেন। এ বিষয়ে মঙ্গলবার (১৯ মে) বিভিন্ন পত্রিকায় ‘লামায় ১০ একর পাহাড় কেটে ইটভাটা নির্মাণের প্রস্তুতি’ শীর্ষক শীরোনামে একিিট সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে মঙ্গলবার (১৯ মে) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পাহাড় কাটা অবস্থায় লোকমান হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ১৫ (১) (৫) ধারা মতে লোকমান হোসেনকে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈন উদ্দিন।
পাহাড় কাটার পাশাপাশি পাহাড়ি ঝিরি ভরাটের দায়ে লোকমান হোসেনকে কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈন উদ্দিন বলেন, লোকমান হোসেন কর্তৃক পাহাড় কাটার সংবাদ সোমবার পেয়েছিলাম। ওইদিন বান্দরবান ৩০০নং সংসদ সদস্য সাচিংপ্রু জেরী মহোদয় লামা সফরে আসার কারণে তাৎক্ষনিক পাহাড় কাটার ঘটনাস্থলে যেতে পারিনি। তিনি বলেন, পরিবেশ ধংসকারীদের কোন ছাড় নেই। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট