1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় ইটভাটার জন্য ১০ একর পাহাড় কেটে সাবাড়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে
মো. নুরুল করিম আরমান। 
বান্দরবান জেলার লামা উপজেলায় একটি নতুন ইটভাটা স্থাপনের উদ্দেশ্যে পাহাড় কাটার অভিযোগ উঠেছে।ইতিমধ্যে  দুটি এস্কেভেটর ব্যবহার করে পাহাড় কেটে প্রায় ১০ একর সমতল করা হয়েছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি স্বরুপ। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় লোকমান হোসেন নামের এক ব্যক্তি এই কর্মকাণ্ড চালাচ্ছেন। লোকমান হোসেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা। ঘটনার প্রতিকার চেয়ে রবিবার পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন, স্থানীয়  মো. ওসমান গনি নামের এক ব্যক্তি।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত লোকমান হোসেন বেআইনিভাবে পাহাড় কেটে সেখানে ইটভাটা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। পাহাড় কাটার ফলে প্রাকৃতিক বন, ঝিরি, জলধারা ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগকারী ওসমান গনি জানান, জমিটি যৌথভাবে কেনা হলেও পরবর্তীতে প্রতারণার মাধ্যমে পাহাড় কেটে ফেলা হচ্ছে। ইতোমধ্যে বড় অংশ সমতল করে ফেলা হয়েছে।শুধু তাই নয়, একটি পাহাড়ি ঝিরি ভরাট করা হয়।
স্থানীয়দের আশঙ্কা, অবাধ পাহাড় কাটার কারণে এলাকায় ভূমিধস, পানি সংকট ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়তে পারে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লোকমান হোসেন জানান নিয়েছ, ব্যক্তিগত বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। প্রশাসন তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. নুর উদ্দিন বলেন,  কেউ পাহাড় কাটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট