1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় পরিবেশ রক্ষায় ‘ধরণীর সুরক্ষা যুব ফাউন্ডেশন’র  বাড়ি বাড়ি কলা গাছ রোপন ও বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান। 

যখন পৃথিবীজুড়ে পরিবেশ বিপর্যয়ের আওয়াজ ক্রমশ জোরালো হচ্ছিল, ঠিক তখনিই বান্দরবান জেলার লামা উপজেলার একদল তরুণ বেছে নিয়েছেন অর্থবহ এক পথ ‘গাছ লাগাও, পৃথিবী বাঁচাও’। এ জন্য তারা গঠন করেন ‘ধরণীর সুরক্ষা যুব ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আর এ  সংস্থার মাধ্যমে বিনামূল্যে বাড়ি বাড়ি কলা গাছ বিতরণ ও রোপন শুরু করেন তারা।

শুধু গাছ বিতরণেই সীমাবদ্ধ থাকেননি তারা, সংস্থার স্বেচ্ছাসেবীরা উপকারভোগীর বাড়ির আঙিনায় পৌঁছে গিয়ে নিজ হাতে গাছ রোপণও করে দেন। এ সময় তারা গাছ পরবর্তী পরিচর্যার পরামর্শও প্রদান করেন। এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, তেমনি সাধারণ পরিবারের আর্থিক স্বচ্ছলতাও বয়ে আনবে।

কলা গাছ রোপনের সময় সংস্থার উপদেষ্টা মাতামুহুরি সরকারি কলেজ’র অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম খান, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক  মো. শামসুল হক, লাইনঝিরি মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ ইব্রাহিম, সংস্থার সদস্য  মোঃ শাকিল মাহমুদ রিফাত, মাঈন উদ্দিন, চাঁদ মিয়া, মোঃ সারওয়ার ও আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

“একটি গাছ শুধু একটি গাছ নয়, এটি একটি প্রাণ, একটি ভবিষ্যৎ।” -এ শ্লোগানে ‘ধরণীর সুরক্ষা যুব ফাউন্ডেশন’ এগিয়ে চলেছে। সংস্থার সদস্যরা বলেন, আজকের এ গাছ রোপনের উদ্যোগ, আগামীর নিরাপদ পৃথিবী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট