1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় দুর্যোগে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জাগ্রত যুব সংঘ লামায় ভ্রমণে গিয়ে নিখোঁজ ৮ বন্ধু  লামায় পাহাড় ধসে নিহত ৫ : ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে সেনাবাহিনীর আলীকদম জোন আশিকা’র উদ্যোগে দুর্যোগের আগাম প্রস্তুতিতে ঝুঁকিপূর্ণ ৫০ পরিবারকে আর্থিক সহায়তা লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, ইউপি সদস্যা আহত লামায় আশিকা’র উদ্যোগে দুর্যোগে আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতি বান্দরবানে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী হাজারো মানুষ লামায় পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদে সরে যেতে ইউএনও’র তাগাদা লামায় ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা একাডেমিক ভবন লামায় একরাতে ৩ বসতঘরে ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট, ভাতও খেয়ে গেল ডাকাতরা

লামায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান |  
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকালে লামা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সহকারি তথ্য আফিসার মোহাম্মদ রাসেদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন অফিসার মো. আব্দুল হামিদ। ব্রিফিং এ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
প্রেস ব্রিফিং এ সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার একটি জনবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন দর্শনের প্রতিফলন। ইশতেহারে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি খাতের আধুনিকায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি আরো জানান, ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং নারীদের জন্য নিরাপদ পরিবহন সুবিধার মতো উদ্যোগগুলো ইতোমধ্যে বাস্তবায়নের পথে এগিয়ে চলছে সরকারের “প্রতিশ্রুতি থেকে বাস্তবতায় রূপান্তর”-এর দৃশ্যমান উদাহরণ। জাতীয় পর্যায়ের পাশাপাশি লামা উপজেলায়ও এসব কর্মসূচির অগ্রগতি ক্রমান্বয়ে প্রতিফলিত হচ্ছে।
এছাড়া উন্নয়ন কার্যক্রমে জনগণের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত এবং সরকারের সাফল্য তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চিন্তা ও দর্শনের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত ১৮০ দিনের বিশেষ প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে উন্মুক্ত বৈঠক-কমিউনিটি সভা ১০২১টি, নারী সমাবেশ ২০২টি, চলচ্চিত্র-প্রামাণ্যচিত্র-টিভিসি প্রদর্শন ১১০৬০টি, সড়ক-বার্তা প্রচার ৩২৪৮ ইউনিট, তথ্যবহুল অনলাইন প্রচার ২৩১৬টি, কৃষক সমাবেশ ১৪টি ও ফ্যামিলি সমাবেশ ২২টি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট