1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় দুর্যোগে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জাগ্রত যুব সংঘ লামায় ভ্রমণে গিয়ে নিখোঁজ ৮ বন্ধু  লামায় পাহাড় ধসে নিহত ৫ : ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে সেনাবাহিনীর আলীকদম জোন আশিকা’র উদ্যোগে দুর্যোগের আগাম প্রস্তুতিতে ঝুঁকিপূর্ণ ৫০ পরিবারকে আর্থিক সহায়তা লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, ইউপি সদস্যা আহত লামায় আশিকা’র উদ্যোগে দুর্যোগে আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতি বান্দরবানে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী হাজারো মানুষ লামায় পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদে সরে যেতে ইউএনও’র তাগাদা লামায় ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা একাডেমিক ভবন লামায় একরাতে ৩ বসতঘরে ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট, ভাতও খেয়ে গেল ডাকাতরা

লামায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | 
বান্দরবান জেলার লামা উপজেলার দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে এক সরকারি সফরে পৌরসভা এলাকার নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পর ফাঁসিয়াখালী ইউনিয়নের অংহ্লারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার মান যাচাই, কৌশল বিনিময়, শিক্ষার্থী অভিভাবকদের সাথে মতবিনিময় ও শিশুদের সাথে সময় কাটান।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এমন বিদ্যালয় খুবই কম দেখেছি। শিক্ষার মান ও বিদ্যালয়ের শৃঙ্খলা আমাকে মুগ্ধ করেছে। প্রতিটা প্রাথমিক বিদ্যালয় এমন হলে শিক্ষাখাত অনেক এগিয়ে যেত। ‘অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে দুর্গমের বিদ্যালয়গুলোতে পাঠদান, শিক্ষার্থী উপস্থিতি, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রম নিয়ে আরও আন্তরিক হওয়ার নির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন- প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ইকবাল হাসান, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব এস এম গোলাম রাব্বী, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া, ব্যক্তিগত কর্মকর্তা মো. নুরুজ্জামান মজুমদার, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (প্রিভিলেজ) ওয়ালী চৌধুরী রাকিব এবং ক্লোজ প্রটেকশন অফিসার মো. রফিক ও মো. সাইফুল। এছাড়া লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস আবু তাহের মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষা প্রতিমন্ত্রী ববিব হাজ্জাজ উপজেলা পরিষদে পৌঁছলে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন, নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
এদিকে পার্শ্ববর্তী আলীকদম উপজেলার প্রাথমিক শিক্ষার নানা সমস্যা, ইউএনডিপির থেকে জাতীয়করণে হওয়া ৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট