লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় পরিচালিত 'আরএনবি' ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন এ অভিযান চালান।
এ সময় ইটভাটা মালিক মো. রফিকুল ইসলামের ছেলে মো. জমির উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় এ জরিমানার আদেশ দেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও সরকারি অনুমোদন ব্যতিত সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় ‘আরএমবি ইটভাটা’নামে একটি ইটভাটা চালিয়ে আসছিল।
অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত