1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ১০০ কোটি টাকা ব্যয়ে প্রশস্তকরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

সেলিম উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম)। 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু মিছিল রোধের অংশ হিসেবে ১০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রসস্থকরণ প্রকল্পের কাজ দ্রুত শুরু করেছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপদ বিভাগ।বৃহস্পতিবার ( ৭ মে) সকাল ১১ টার দিকে চুনতি গ্রীণ ভিউ নার্সারী স্থানে ২য় প্যাকেজের কাজ উদ্বোধন করা হয় । রাজঘাটা ব্রিজ থেকে চুনতি গ্রীণ ভিউ নার্সারী পর্যন্ত ৭ কিলোমিটার পর্যন্ত ৩৪ কোটি টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ চলছে।

তিন ধাপে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রসস্থকরণ কাজ চলছে। প্রথম ধাপে সাতকানিয়া রাস্তামাথা থেকে রাজঘাটা ব্রিজ পর্যন্ত ৮ কিলোমিটার ৪০০ মিটার কাজ করছে এমএ কনস্ট্রাকশন, দ্বিতীয় ধাপে রাজঘাটা ব্রিজ থেকে চুনতি গ্রীণ ভিউ নার্সারী পর্ষন্ত ৭ কিলোমিটার ও তৃতীয় ধাপে চুনতি গ্রীণ ভিউ নার্সারী থেকে জাঙ্গালিয়া পর্যন্ত ৬ কিলোমিটার প্রসস্থকরণের কাজ করছে এমএইচ কনস্ট্রাকশন।

উল্লেখ্য দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ সাতকানিয়া ও লোহাগাড়ায় মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে। মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় জনতা ও বিভিন্ন সংগঠন ৬ লেনে উন্নীত করার দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।

মহাসড়কের উভয় পাশে ৩ ফুট করে মোট ছয় ফুট প্রসস্থকরণে কিছুটা স্বস্তি পেলেও ৪ লেন বা ৬ লেনের বিকল্প নেয় বলে মন্তব্য করছে সাধারণ মানুষ।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, আমরা দ্রুত কাজ গুলো সঠিক নিয়ম মেনে সম্পন্ন করে জনভোগান্তি লাগব করার প্রত্যয়ে নিয়ে কাজ করে যাচ্ছি। আশা করছি আপনারা একটা ভালো অগ্রগতি দেখতে পাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট