1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামা থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন’র মোটরসাইকেল চুরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক। 

​বান্দরবানের লামা পৌরসভা এলাকায় গভীর রাতে বসতবাড়িতে তালা কেটে একটি মোটরসাইকেল চুরির দুঃসাহসিক ঘটনা ঘটেছে।গত মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার ৪নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

​ভুক্তভোগী মোটরসাইকেলটির মালিক রুহুল আমিন খন্দকার। তিনি বর্তমানে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, কুটিরশিল্প সংলগ্ন নুরুল ইসলাম খন্দকারের (নলকূপ মেকানিক) বাসায় গভীর রাতে চোরচক্র হানা দেয়। তারা কৌশলে ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে রুহুল আমিনের ব্যবহৃত Yamaha FZ Version 2 যার রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো ল-২১-৬৪৭৬ মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় চোরচক্র ঘরের তিনটি দরজা বাইরে থেকে আটকে দেয় এবং ঘর থেকে একটি ‘দা’ বের করে রাস্তায় ফেলে রেখে যায়।

​একই সময়ে দুর্বৃত্তরা পাশেই থাকা আরও একটি ১৬৩ সিসির হোন্ডা এক্স-ব্লেড (Honda XBlade) মোটরসাইকেল চুরির চেষ্টা চালায়। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করেও সেটির লক ভাঙতে না পেরে স্টিয়ারিং বাঁকা করে বাড়ির সামনে ফেলে রেখে যায় তারা।

​এ বিষয়ে রুহুল আমিন খন্দকার বলেন, “আজ সকালে ঘুম থেকে উঠে বের হওয়ার চেষ্টা করলে দেখি বাইরের দিক থেকে দরজা আটকানো। পাশের দুটি রুমের দরজাও একইভাবে বাইরে থেকে আটকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে অন্য একটি দরজা দিয়ে বের হয়ে দেখি আমার মোটরসাইকেলটি নেই। আরেকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত অবস্থায় উঠানে পড়ে আছে।”

​তিনি আরও বলেন, “যদি কোনো সহৃদয় ব্যক্তি কালো রঙের এই মোটরসাইকেলটির সন্ধান পেয়ে থাকেন বা কোথাও সন্দেহজনক অবস্থায় দেখেন, তবে দয়া করে নিকটস্থ থানা অথবা ০১৮২৮-৯৫১০১১ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।”

লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, “বিষয়টি জানার পরপরই আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট