1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় ফ্যামিলি সমাবেশ ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে
লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লামা তথ্য অফিসের আয়োজনে সোমবার (৪ মে ) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মমওকুফ, নারীর জন্য গাড়ি ও হেলথ কার্ড প্রভৃতি বিষয়ে আলোচনা করেন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবারভিত্তিক সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তৃতায় সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ ফ্যামিলি কার্ড প্রকল্পের প্রথম ধাপে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নকে অন্তর্ভুক্ত করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বক্তৃতায় অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা, মোবাইল ব্যাংকিং এর গোপনীয় পিন নাম্বার শেয়ার না করার অনুরোধ জানান এবং ফ্যামিলি কার্ডের আওতায় নগদ আর্থিক সহায়তা পাওয়া শর্তাবলি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শেষে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী গৃহীত নানামুখী উন্নয়নমূলক প্রকল্পের তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট